বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ সাত বছর পর আবারও জনসভামঞ্চে উপস্থিত হয়ে ভাষণ দেবেন। তিনি আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন।
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত জানান, দলের নেত্রী খালেদা জিয়াকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল, এবং তিনি স্বশরীরে সমাবেশে উপস্থিত থাকার জন্য সম্মতি দিয়েছেন।
সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যোগ দেবেন। সমাবেশটি ২১ ডিসেম্বর বেলা ২ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সারা দেশ থেকে মুক্তিযোদ্ধারা ঢাকায় এসে এতে যোগ দেবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, শারীরিক অবস্থা ঠিক থাকলে খালেদা জিয়া ওই সমাবেশে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, তিনি সর্বশেষ ২০১৭ সালের ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশে ভাষণ দিয়েছিলেন।
0 মন্তব্যসমূহ